Thursday , 22 September 2022 | [bangla_date]

মোবাইল ফোনের দাম বেশী নেওয়ায় বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরে একটি মোবাইলের দাম ক্রেতার কাছ থেকে এমআরপি এর চেয়ে বেশী নেওয়ায় ভোক্তা আইনে ওই বিক্রেতা প্রতিষ্ঠান হ্যালো ওয়ার্ল্ডকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। এ বিষয়ের অভিযোগকারীনিকে ২৫% হিসেবে ২হাজার টাকা প্রদান করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর শহরের লুৎফুননেছা টাওয়ারের হ্যালো ওয়ার্ল্ড দোকানে এই ঘটনা ঘটে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, এক শিক্ষার্থী ক্রেতা দিনাজপুর শহরের লুৎফুননেছা টাওয়ারের হ্যালো ওয়ার্ল্ড দোকানে একটি মোবাইল ফোন ক্রয় করে। কিন্তু ওই মোবাইল ফোনটির সর্বোচ্চ খুচরা বিক্রয়মুল্য ১৯৯৯ টাকা হলেও ক্রেতার কাছ থেকে ২৩০০টাকা নেয়া হয়। এতে বেশী মুল্য নেওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ করে ওই ক্রেতা। এরপর বৃহস্পতিবার এর শুনানী অনুষ্ঠানে সত্যতা পাওয়ায় ভোক্তা আইনে ওই বিক্রেতাকে ৮হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এভাবে অধিকার ক্ষুন্ন হলে উপযুক্ত প্রমাণকসহ অভিযোগ করুন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

আটোয়ারীতে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৮০ হাজার টাকা জরিমানা

দুই উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচী

ফলোআপ.. জীবনের দুশ্চিন্তা কাটল প্রতিবন্ধী রাজীবের, ফিরেছে মুখে হাসি

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

দিনাজপুরে বিএনপির ‘আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র্র কাঠামো মেরামতের রূপরেখা’ ব্যাখ্যা ও বিশ্লেষন শীর্ষক আলোচনা সভা

পঞ্চগড়ে জাগপার ইফতার মাহফিল

বিএনপি নির্বাচনের সময় আসে সারা বছর খবর নেই—হাছান মাহমুদ

পীরগঞ্জের টিএন্ডটি পাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ি