Thursday , 8 September 2022 | [bangla_date]

যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন করেছেন। যাতে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচানো যায়। তিনি বলেন, যুবকদের মাদক ও মোবাইল আসক্তি থেকে ফেরাতে হলে অবশ্যই ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে। একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুস্থ মন ও শরীর গঠনে খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে সু সম্পর্ক থাকবে কিন্তু শিক্ষকদের মর্যাদা বজায় রাখতে হবে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর ২০২২) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলা মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজমুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যার মৌসুমী আক্তার।
সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. মাহবুবুর আলম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে স্বামীর হাতে স্ত্রী খুন থানায় স্বামীর আত্মসমর্পণ

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পীরগঞ্জ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি, এলাকায় পুলিশ মোতায়েন

পীরগঞ্জে বৃদ্ধ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা

৯৯৯ নম্বরে কল করে প্রাণে বাচঁলেন জিল্লুর

বীরগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু