Tuesday , 20 September 2022 | [bangla_date]

যে মাঠে খেলা শুরু রাণীশংকৈলের স্বপ্না ও সোহাগীর

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে মোঃ মোবারক আলী ঃ নেপাল কে হারালো বাংলাদেশের মেয়েরা ১৯ সেপ্টেম্বর কাঠমান্ঠু দশরথ স্টেডিয়ামে। ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় নারী ফুটবল দল আর সে দলের হয়ে ২জন ছিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার স্বপ্না ও সোহাগী।
ইতিহাস গড়া এ খেলায় অংশ গ্রহন করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির দুই কৃত্তি খেলোয়ার স্বপ্না রাণী ও সোহাগী কিসকু। ২০ সেপ্টেম্বর তাদের বাসায় ভিড় জমায় স্থানীয় লোকজন। কুড়ের ঘরে থাকা শ্রমজীবি বাবার ঘামঝরা আদরে বেড়ে উঠা স্বপ্না রাণী ও বর্গাচাষী বাবার দরিদ্র জয় করে সোহাগী কিসকু আজ দেশের সম্পদ।
দারিদ্র স্বপ্না রাণীর বাবা নিরেন চন্দ্র মঙ্গলবার ঠাকুরগাঁও সংবাদকে কে বলেন, আমার ৩ মেয়ে ১ ছেলে সব চেয়ে ছোট হচ্ছে স্বপ্না রাণী সে আজ জাতীয় দলের খেলোয়ার । শুধু দারিদ্র নয় একসময় আমার পরিবারকে লড়াই করতে হয়েছে ধর্মীয় কুসংস্কারের সাথে। তারা অনেকেই বলতো মেয়ে মানুষকে হাফ প্যান্ট পরে ফুটবল খেলা ঠিকনা । এবং কি তাদের নাকি বিয়ে দেওয়া মুশকিল হয়ে পড়বে। কিন্তু সে বাঁধা উপেক্ষা করে আমার মেয়ে খেলার মাঠে যেতো প্রতিদিন । তার খেলার সামগ্রি বুট, জারসি, ঔষধ এবং মাঠে যাওয়ার জন্য একটি বাইসাইকেল কিনে দেয় রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম। আজ চ্যাম্পিয়ান হওয়ায় আমায় খুব আনন্দ লাগছে।
সোহাগী কিসকুর বোন ইপিনা কিসকো বলেন, আজকে বাংলাদেশের নারী ফুটবল দল জয়ী হয়েছে। এতে আমার বোন রয়েছে আমরা সবাই খুশি আর ঠাকুরগাঁও জেলাবাসি গর্বিত।
এ প্রসঙ্গে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম আজকালের খবরকে বলেন, নারী ফুটবল দল চ্যাম্পিয়ান হওয়ায় আমাদের জন্য গর্ব । এজন্য বাংলাদেশ দলকে আমি অভিনন্দন জানাই। এ বিজয় আমাদের জন্য যেমন গর্বের তেমনি ঠাকুরগাঁওয়ের জন্য একটু বেশি গর্বের। কারণ আমাদের জেলার স্বপ্না ও সোহাগী দুজনেই খেলোয়ার । তারা আগামিকাল বুধবার বাংলাদেশে আসবে।
উপজেলা নির্বাহি অফিসার সোহেল সুলতান জুরকার নাইন কবির স্টিভ বলেন, প্রথমত বাংলাদেশ ফুটবল দল কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে এ উপজেলার দুজন খেলোয়ার জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহন করায় তাদের জন্য আমরা গর্বিত। তারা আগামি ৫ আক্টোবর ছুটিতে আসলে তাদের সংম্বর্ধনা দেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে উপ-নির্বাচনে ইকতিয়ার উদ্দীন(পলাশ) নির্বাচিত হয়েছে।

দিনাজপুরে ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ ১৯৭১’ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে প্রেস কনফারেন্স

পার্বতীপুরে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে কেরানির আত্মহত্যা

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা

গুজব সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিলুপ্তপ্রায় উদ্ধারকৃত নীলগাইটি বন বিভাগের কাছে হস্তান্তর

ফুলবাড়ীতে এলাকাবাসীর বিক্ষোভসহ মানববন্ধন পালন

পার্বতীপুরে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

বোচাগঞ্জে পারিবারিক হোটেল মিলছে পনের প্রকার দেশীয় মাছের মজাদার খাবার