Sunday , 4 September 2022 | [bangla_date]

রাণীশংকৈলে নেকমরদ হাটে জরিমানার পরও অতিরিক্ত টোল আদায়

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলার সর্ববৃহৎ নেকমরদ পশুর হাটে দীর্ঘদিন ধরে দাপটের সাথে অতিরিক্ত টোল আদায় করে আসছেন হাট ইজারাদার জেলা পরিষদ সাবেক সদস্য সম্ভব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের। গতকাল রবিবার ৪ সেপ্টেম্বর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দায়সারা ভাবে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা।
জানা যায়, সরকারী নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৪০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৫০ টাকা অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালত প্রভাবশালী হাট ইজারাদার আব্দুল কাদের কে জরিমানা করে।
এপ্রসঙ্গে ভ’ক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রতিহাটে অতিরিক্ত টোল আমরা দিয়ে আসছি। কিন্তু প্রশাসন দেখেও যেন না দেখার ভান করছে। আর মাঝে মধ্যে হাটে এসিল্যান্ড এসে নামে মাত্র জরিমানা করছে। তিনি চলে যাওয়ার পরেও অতিরিক্ত টোল আদায় অব্যাহত থাকে।
এব্যপারে হাট ইজারাদার আব্দুল কাদেরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা বলেন, হাটে অতিরিক্ত হাসিল আদায় করার অভিযোগে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে উদ্ভাবন ও জিআই পণ্যের মেধাসম্পদ সুরক্ষা এবং বাণিজ্যিক প্রসারে সম্ভাবনা চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার

পীরগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার সভা

রাণীশংকৈলে হলুদ সরিষায় ছেয়ে গেছে মাঠ, বাম্পার ফলনে খুশি চাষি

হরিপুরে পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত

চিরিরবন্দরে এনসিপি’র উপজেলা সমন্বয় কমিটি গঠন

বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান–হাবিপ্রবি ভিসি

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার স্মরণে হাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি

বীরগঞ্জে নিজপাড়া ও ভোগনগর ইউপিতে ভোট গ্রহণ ৩১ জানুয়ারি

বোচাগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাক সাহেব এর সাংবাদিকদের সহিত মত বিনিময়-

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন

পঞ্চগড়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ট জনজীবন