Thursday , 15 September 2022 | [bangla_date]

রাণীশংকৈলে পুজা উদযাপন প্রস্তুতি সভা

সফিকুল ইসলাম শিল্প, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন
শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার ১৪ আগস্ট সকাল ১১,টায় উপজেলা হলরুমে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারি কমিশনার(ভূমি) ইন্দ্রজিৎ সাহা,রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব।

এছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, পুজা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা হবিবর, শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন প্রমুখ। ওসি তার
বক্তব্যে পুজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে বলে
বলেন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে বলেন- আগামি দুর্গাপুজা বরাবরের মতো যেন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয় সেজন্য কমিটির সকল সদস্যসহ সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের কোথা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু আমাদের উপজেলায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি আমরা নিশ্চিত করবো।
ইউএনও তার বক্তব্যে আসন্ন দুর্গাপুজা
সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের
পুর্ণ সহযোগিতার প্রদানের কথা বলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির  ইস্যুতে মতবিনিময় সভা

বিরলে দলিত আদিবাসী জনগোষ্ঠির ইস্যুতে মতবিনিময় সভা

তেঁতুলিয়ার অস্তিত্ব হারাচ্ছে ডাহুক নদী

দিনাজপুরে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চুর্ণবিচুর্ণ

বীরগঞ্জে অবৈধ জুয়ার প্রতিবাদ করতে গিয়ে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা হাসপাতালে

মাদকের বিরুদ্ধে ডিমলা ব্লকেড কর্মসূচি

বোদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ্ব ১৭) এর ফাইনাল খেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে সড়কে কুড়িয়ে পাওয়া ১ লাখ টাকা ফেরত দিলেন রিকশাচালক – গফুর