Tuesday , 13 September 2022 | [bangla_date]

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বিতরণ করা হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা কনফারেন্স কক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন,আ’লীগ সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।
এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন-সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বিদেশী চন্দ্র রায় এবং আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন। এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে।
পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্টকার্ড বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ঢোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হিসাব সহকারী ২ জনে মিলে আয়াকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর পরিদর্শন

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে- ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিও মন্দিরে ১৪৪ ধারা জারি

বীরগঞ্জ মহুগাঁও বারুণী স্নানে হাজারো নারী-পুরুষ সমাগম

অগ্নিদগ্ধ শিশু সন্তান সাজ্জাদ হোসেনকে বাচাতে সাহায্যের আবেদন

খানসামায় শিক্ষক-কর্মচারী সংগঠনের এজিএম

সুপ্রিয় জুট মিলের বর্ষপূর্তি অনুষ্ঠিত

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী সহ ৫ জন গ্রেপ্তার

বীরগঞ্জে বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে আমের গুঁটি