Thursday , 29 September 2022 | [bangla_date]

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(,ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১-৩০মি. সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি
উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক,
ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। স্বাগত বক্তব্য দেন ইউএনও।
আরো বক্তব্য দেন- মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পুজা উদযাপন কমিটির সভাপতি
ছবিকান্ত দেব, ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ
বর্মণ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন দুর্গাপুজা সুষ্ঠু-শান্তিপুর্ণভাবে পালিত হবার লক্ষ্যে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
ওসি তার বক্তব্যে উপজেলার ৫৫ টি পুজামন্ডপে
সি,সি ক্যামেরা বসিয়ে প্রশাসনকে সহযোগিতার
জন্য পুজা কমিটির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ
করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

উচ্চ মাধ্যমিকে পঞ্চগড়ে পাশের হার ৪৩.১৯ % জিপিএ-৫ ১১৩ জন, ৩ কলেজের কেউ পাস করেনি

ছুটি নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা

বীরগঞ্জে শিশু অধিকার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী শিল্প ও সাহিত্য চর্চার মাধ্যমে সত্য ও সুন্দর প্রতিষ্ঠা লড়াই চলছে

আশ্রয়ন প্রকল্প-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ পথ প্রতি মন্ত্রি খালিদ মাহমুদ চৌধুরী এমপি

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “কৃষি উৎপাদনে প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

শীতার্তদের কাছে কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও

আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও তা পারতো না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিরলে ট্রাক্টরের চাপায় মহিলার মৃত্যু, আহত-৪