Wednesday , 28 September 2022 | [bangla_date]

রানীশংকৈলে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ কারেন্ট জাল

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালনা করে প্রায় লাখ টাকার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ করা হয় ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) শনিবার বিকালে
উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার নেকমরদ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারেন্ট জালের দোকান এবং ১টি গুদাম ঘর তল্লাশি চালিয়ে আনুমানিক ২ লাখ মিটার নতুন কারেন্ট জাল এবং চায়না চাই জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা,সহ পুলিশের একটি চৌকস দল।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দ করা জালগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা চত্বরের পুকুরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এবিষয়ে সহকারি কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, নেকমরদ বাজারের একটি দোকানের গোডাউনে এই সব অবৈধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ করা হয়। খবর পেয়ে জাল ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় তাকে কোন প্রকার জেল জরিমানা করা সম্ভব হয়নি। জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঐতিহ্যবাহী আশুড়ার বিলের দৃষ্টিনন্দন কাঠের সেতু পানির নিচে

মাসব্যাপী পাটজাত পণ্যের প্রশিক্ষণ বিষয়ক কোর্স উদ্বোধন

পঞ্চগড় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার

১০দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরলেও আবার বন্ধ হয়ে গেল ১নং ইউনিট

হিলি স্থলবন্দর দিয়ে এসেছে ২৮ টন টমেটো

পীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত সোহরাবকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহোযোগিতা কামনা !

বীরগঞ্জে শুরু হলো তারকব্রহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন

সান সাইন টি-টোয়েন্টি ক্রিকেট প্রিমিয়ার লীগ-র প্লেয়ার ড্রাফট

মত বিনিময়কালে জেলা প্রশাসক সরকারের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যানে পল্লীশ্রী কাজ করবে

বোচাগঞ্জে দিনব্যাপী জিএনবি স্বাস্থ্য মেলা উদ্বোধন