Saturday , 24 September 2022 | [bangla_date]

সংবাদ প্রকাশের জেরে ফুলবাড়ীতে সাংবাদিককে হুমকির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

ফুলবাড়ী প্রতিনিধি \ দিনাজপুরের ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ইত্তেফাক প্রতিনিধিকে সম্পর্কে কটূক্তিসহ সমকাল প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে ৩ টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কার্যকরী সদস্য আশরাফ পারভেজ, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী প্রমুখ।
বক্তারা অবিলম্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলীকে ফুলবাড়ী থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে স্থানীয় সাংবাদিকরা।
উল্লেখ্য, ৩১আগস্ট বুধবার দৈনিক ইত্তেফাকের ৬ষ্ঠ পৃষ্ঠার “ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব” শীর্ষক একটি সচিত্র সংবাদ এবং ১৩ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ, ফুলবাড়ীতে আতঙ্কে পশু বিক্রি করছেন খামারিরা” শীর্ষক একটি সংবাদ প্রকাশ পায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে কেমিস্ট্রি কার্নিভাল

বীরগঞ্জে কিশোর হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

বীরগঞ্জে দশ টাকা কেজি দরে চাল বিতরণ

হাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান শহিদ দিবস পালিত

পঞ্চগড়ে সেরা বউ-শাশুড়ি যৌথ পরিবারকে সম্মাননা দিল শিশুস্বর্গ ফাউন্ডেশন

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা

দিনাজপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লঞ্চে ভয়াবহ আগুন,৪০ জনের মরদেহ উদ্ধার, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএম নিয়ে পরীক্ষামূলক ভোট

পুষ্টিহীন বিএনপি’র দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না -মনোরঞ্জন শীল গোপাল এমপি