Monday , 12 September 2022 | [bangla_date]

সকল ধর্ম বর্ণের অনন্য সম্প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শেখ হাসিনা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন, রাষ্ট্রের সকলেই সমান সুযোগ লাভ করবেন। ধর্মের ভিত্তিতে কাউকে অধিক সুযোগ-সুবিধা দেওয়া বা বঞ্চিত করা হবে না। শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্ম, সকল শ্রেণি, সকল বর্ণের মানুষের জন্য সমান রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। তিনি মনে করেন এটা বাঙালিদের রাষ্ট্র। রাষ্ট্রীয়ভাবে সবাই সমঅধিকারসম্পন্ন নাগরিক হিসেবে তার অধিকার ভোগ করবেন। তাই সকল ধর্ম বর্ণের অনন্য সম্প্রীতির এক দীপ্ত দৃষ্টান্ত শেখ হাসিনা।
শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে ডহচি শ্রীশ্রী জগন্নাথ মন্দির (ইসকন) এর আয়োজনে ভাগবতীয় আলোচনা, ভজন কীর্ত্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিৎ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, মোহাম্মপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুনু বিশ্বাস -এর বিদায় ও সংবর্ধনা

হাবিপ্রবিতে সুষ্ঠু পরিবেশে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা

সাতোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চান বাবু

বীরগঞ্জে এসএসসি-৯৮ ব্যাচের রজত জয়ন্তী পালন

জাতীয় সংসদ নির্বাচনে  দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের   ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে স্বতন্ত্রসহ ৮টি দলের ২৬ জন প্রতিদ্বন্দিতা করছেন\ প্রত্যাহার-৫জন প্রার্থী

পীরগঞ্জে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা মাস উদযাপন প্রথম দিন র‌্যালী ও ফ্রি চিকিৎসা-ঔষধ প্রদান

মাছে-ভাতে বাঙালির রূপকার শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে অ্যাডভোকেসি নেটওর্য়াকের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে রক্তদান ও চিকিৎসা ক্যাম্প