Friday , 9 September 2022 | [bangla_date]

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে নারীসহ ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতের ঘটনায় মৃত্যু বেড়ে ৯ জনে দাড়িয়েছে। এর মধ্যে এক কিশোরী নারীও রয়েছে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন এবিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন ও পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এ আহতরা সবাই কৃষি শ্রমিক। নিহতরা হলেন, উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদেরকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের একটি মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে বোপন করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়।

এ সময় সবাই মাঠের মধ্যে অবস্থিত জমিতে সেচ দেয়া একটি শ্যালো মেশিন ঘরে গিয়ে ওঠেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই এক নারীসহ ৬ জন নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৬ জন। পরে আরও ৩জন মারা যান। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উল্লাপাড়া মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, এঘটনায় সর্বমোট ৯ জন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

টেকসই ভবিষ্যত নিশ্চিত করার জন্য প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

কড়া নিরাপত্তায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে ৩ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ

তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে মতবিনিময় সভা

পার্বতীপুরে আবাসন প্রকল্পে ১০ বাড়ীতে অগ্নিকান্ড, সর্বশান্ত লিভা মহন্ত

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে  দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কাহারোলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুর-৪ আসনে লাঙ্গল-হাতপাখার  প্রার্থী জামানত হারালেন

দিনাজপুর-৪ আসনে লাঙ্গল-হাতপাখার প্রার্থী জামানত হারালেন

বীরগঞ্জে জমি নিয়ে বিবাদে চরম উত্তেজনা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

আটোয়ারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন