Monday , 19 September 2022 | [bangla_date]

সুশাসন প্রতিষ্ঠায় প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণ-হাবিপ্রবি ভিসি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে অফিসারগণের (উপ-রেজিস্ট্রার ও উপ-পরিচালক) জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ আব্দুল মোমিন শেখ, সভাপতিত্ব করেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, একটি দেশে যদি সুশাসন তথা গুড গভর্ন্যান্স থাকে তবে যেকোন লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ধারণ করেন। ২০০৯ সালে বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর রূপকল্প ২০২১ বাস্তবায়নেও শুদ্ধাচার এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এ জন্য সুশাসন অত্যন্ত জরুরী। যদি সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেকোনো লক্ষ্য অর্জন করা সহজতর হবে। সুশাসনের ম‚ল লক্ষ্য হল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণম‚লক প্রশাসনিক ব্যবস্থা। প্রতিটি ক্ষেত্রে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবো সেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আজকের সভা থেকে আপনারা যা জানবেন তা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। তবেই সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ বিষয়ক আজকের এই সভা সার্থক হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ম‚খ্য আলোচক হিসেবে টেকনিক্যাল সেশনে কথা বলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় সকলের- নব-নির্বাচিত এমপি মোঃ মনজুরুল ইসলাম

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

বিরলে ট্রাক-থ্রি-হুইলারের সংঘর্ষে যাত্রী নিহত

পঞ্চগড়ে কমিউনিস্ট পাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈদুল আযহায় ৬দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানী

পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি পরিচয়দানকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

ঠাকুরগায়ের পীরগঞ্জে বিরল রোগে আক্রান্ত ভাই-বোন পঙ্গু প্রায়,অর্থাভাবে চিকিৎসা বন্ধ

দাম বাড়তি, ধান পাচ্ছে না বীরগঞ্জের খাদ্য গুদাম

দিনাজপুরে পণ্য প্রদর্শনী মেলায় অসহায় তরুণ-তরুণীর বিবাহ