Monday , 26 September 2022 | [bangla_date]

স্রোতে ভেসে আসা ৭ জনের লাশ মিলল দিনাজপুরে

পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা সাত জনের মরদেহ দিনাজপুরে মিলেছে।আজ সোমবার সকালে বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে তিন শিশু ও চার জন নারী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। নদীর স্রোতে মরদেহগুলো এখানে ভেসে এসেছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার জানান, বীরগঞ্জে আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সুব্রত রায়, তার বয়স আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় খানসামায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চার নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো স্রোতে ভেসে এসেছে।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম জানান, যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদের নাম ও পরিচয় সংগ্রহ করে পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ সোমবার পর্যন্ত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড়ের বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে বাজেট নীরিক্ষা কার্যক্রম পরবর্তী মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে অপরাধ দমনে সিসি ক্যামেরা স্থাপন

ঠাকুরগাঁওয়ে আ’লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে ইউনিয়ন ভ‚মি অফিসে দালালের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি

শহীদ ক্যাডে স্কুলের মেধাবী বৃত্তি পরীক্ষায় সদরের ৫০টি স্কুলের ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

জেলা যুবমৈত্রীর সভাপতি প্রভাষক আলমগীর ও সম্পাদক দিশারী আজিম নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভুমি ও কৃষিতে নারীর অধিকারঃ স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনার

পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত