Saturday , 24 September 2022 | [bangla_date]

হরিপুরে মিনা দিবস পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সার্বিক তত্তাবধানে আজ শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়।

কর্মসূচির মাঝে ছিল শিশু শিক্ষার্থীদের নিয়ে বর্ণিল সাজে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ চত্তরে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে সভায় দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি হরিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

সভায় আরও বক্তব্য রাখেন হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম এস রবিউল ইসলাম সবুজ,সহকারী শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, সহকারী শিক্ষা অফিসার মন্জুরুল ইসলাম,হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা আখতারা বানু, ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, দিহট্ট ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলেমান আলী, তারবাগান গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।

পরে উপজেলা পরিষদ হলরুমে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ

চিরিরবন্দরে চর্তুদিকে ছড়িয়ে পড়েছে ট্যাঙ্কি মেরামতের সুনাম

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা

চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

ভাসমান’ ট্রেনের পরীক্ষা চালাল চীন! ঘণ্টায় গতি ৬২০ কি.মি

এক ব্যাগ রক্ত একটি পরিবারের কান্নাকে থামিয়ে দিতে পারে

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা

দিনাজপুরে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য

রাণীশংকৈলে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালিত