Wednesday , 28 September 2022 | [bangla_date]

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি !

হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে শিতলপুর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৫০ ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে‌।
ঘটনাটি ঘটে বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর উচ্চ বিদ্যালয়ে।

শীতলপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলতাফুর রহমান বলেন, বুধবার সকাল ১১টায় হঠাৎ করে ৮/১০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের অসুস্থ হওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা বিদ‍্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর পর্যায়ক্রমে অসুস্থ হয়ে পড়ি।
এই বিষয়টি তৎক্ষণাৎ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নিশিখা আশা, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ও থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলামকে অবহিত করি। তৎক্ষণাৎ তারা আমার বিদ‍্যালয়ে আসেন এবং টিউবওয়েলের পানি পান করতে সবাইকে নিষেধ করেন। পরে অসুস্থ ছাত্র-ছাত্রীদের হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসি।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আসাদুজ্জামান বলেন, সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫০ জন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সবাই আশঙ্কা মুক্ত রয়েছে।
তিনি আরো জানান, টিউবওয়েলের ভেতরে ক্ষতিকারক কিছু পড়ে থাকার কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বলেন, টিউবওয়েলের পানি পান করে অনেক ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর শুনে তৎক্ষণাৎ বিদ‍্যালয়ে যায়। এরপর অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিই।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা বলেন, টিউবওয়েলের পানি পান করে শীতলপুর উচ্চ বিদ্যালয়ের ৪/৫ ছাত্র-ছাত্রী অসুস্থ হওয়ার খবর প্রধান শিক্ষকের মাধ্যমে জানতে পারি।
তৎক্ষণাৎ বিদ‍্যালয়ে গিয়ে অসুস্থ ছাত্র-ছাত্রীদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশনা প্রদান করি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঠিক তথ‍্য বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজার প্রত্যেকটি মন্ডব সিসি ক্যামরার আওতায় আনা হবে —- ইউএনও রকিবুল হাসান

হরিপুরে ইউপি সদস্য প্রার্থী ভোটের দুইদিন আগে নিখোঁজ-সন্ধান চেয়ে থানায় জিডি

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা

পীরগঞ্জে যমুনা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

বীরগঞ্জে গোধুলি বৃদ্ধাশ্রমে উন্নত খাবার ও বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

পীরগঞ্জে ১ হাজার ৭৬০ পিচ ইয়াবা সহ কোচ যাত্রী গ্রেপ্তার

পীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেফÍারকৃত সাত নেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

দিনাজপুরে বিক্রির অপেক্ষায় ফ্রিজিয়ান ‘নবাব’

অসহায়দের পাশে ঠাকুরগাঁওয়ের ৮৬ এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা

পীরগঞ্জে অসহায় মানুষের মাঝে প্রাণ গ্রুপের শীতবস্ত্র বিতরণ