Thursday , 8 September 2022 | [bangla_date]

হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সামাজিক সম্প্রীতি’ কমিটি গঠনের লক্ষ্যে সভা

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও বহ্নি শিখা আশা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প,মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, দূর্নীতি দমন কমিশনের সভাপতি বুলবুল তালুকদার,কৃষি অফিসার রুবেল হুসেন, । এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- ইউএনও।

উপজেলা চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুল তার বক্তব্যে বলেন- আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সরকার দেশব্যাপী সামাজিক সম্প্রতি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। নির্দেশিত সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে এ কমিটি গঠিত হবে। এ কমিটির সম্মানিত সদস্যরা শুধু ধর্মীয় নয়, সকল ক্ষেত্রে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ভূমিকা পালন করবেন।
এ বিষয়ে ইউএনওকে সভাপতি করে
২৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ৪ অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ১৪ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ বিচ্ছিন্ন ও কাঁচা ইট ধ্বংস

আটোয়ারীতে বিএনপি’র নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ

পাকিস্তানি এজেন্ডার কবর দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

দিনাজপুর-৬ আসনে তিন দশক পর বিএনপির একক প্রার্থী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ১০ ডিসেম্বর

বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

বোদায় ধান ক্ষেত হতে সাবেক মেম্বারের লাশ উদ্ধার

চিরিরবন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

পীরগঞ্জে বৃদ্ধার আত্মহত্যা

সাংবাদিক রানাকে নিঃ শর্ত মুক্তির দাবীতে দিনাজপুরে মানববন্ধন সাংসাদিক সমাজের