Friday , 16 September 2022 | [bangla_date]

হাকিমপুরে মূল্য তালিকা না থাকায় জরিমানা

হাকিমপুর প্রতিনিধি \ চালের মুল্য তালিকা না টাঙানো এবং নকল বিড়ি বিক্রির অভিযোগে জেলার হাকিমপুরের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি। অভিযানে জব্দ হওয়া নকল বিড়ি পরে উন্মুক্তস্থানে ধ্বংস করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশের সহায়তায় হাকিমপুরের হিলি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি বলেন, প্রায় প্রতিদিনই চালের দাম বাড়ছে। এতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। চালের মূল্যবৃদ্ধি রুখতে বিভিন্ন স্থানের চালের দোকানে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানে চালের মূল্য তালিকা না টাঙানোয় সেই দোকানিকে ৫ হাজার টাকা এবং একটি মুদি দোকানে নকল বিড়ি বিক্রির দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা নকল বিড়ি উন্মুক্তস্থানে ধ্বংস করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাত জুয়াড়ী আটক ঃ একজনকে ছেড়ে দেয়ার আভিযোগ

রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন

আমাদের সময় এর ১৯তম বৎসর পদার্পনের প্রতিষ্ঠাবার্ষীকি পালন

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক, মালিককে ৪ মাসের জেল

ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনূকুলে সংবাদ প্রকশের লক্ষ্যে মতবিনিময় সভা

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

বীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

কাহারোল উপজেলা থেকে জাতীয় দলে যাওয়ার মত খেলোয়াড় সৃষ্টি হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি