Wednesday , 28 September 2022 | [bangla_date]

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ডীন ও চেয়ারম্যানগণের অংশগ্রহণে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. কামরুল আলম খান।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শুদ্ধাচার সংক্রান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একটি দেশে যদি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে তবে যেকোন লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হয়। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি ধারণ করেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, এক্ষেত্রে কিছু কিছু বিষয়ে আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি, আশা করি সামনে এটি আমরা অতিক্রম করতে পারবো। প্রতিটি ক্ষেত্রে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবো সেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। পরিশেষে তিনি এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য আইকিউএসি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শতগ্রাম ভূমি অফিসে ভূমি সংক্রান্ত সেবা প্রদান করছেন একজন কর্মকর্তা

অসময়ের বৃষ্টিতে হাবুডুবু-মাটিতে মিশে যাচ্ছে কৃষকের স্বপ্ন

রাণীশংকৈলে মাদক ধরতে গিয়ে পুলিশ সদস্য আহত

ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণে ২০ হাজার কণ্ঠে পবিত্র গীতা পাঠ অনুষ্ঠানে বৈচিত্রের শান্তিপূর্ণ সহাবস্থানেই দেশের ঐক্যের প্রেরণা নিশ্চিত করে- ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে চার ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, পুর্নবহালের দাবি

বীরগঞ্জে মুজিব শতবর্ষে গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন

ঠাকুরগাওয়ের হরিপুরে পানিতে ডু’বে ২ শিশুর মৃ’ত্যু

৬১৯ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু

বোচাগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৬তম মৃত্যু বার্ষিকী উদযাপন