Sunday , 18 September 2022 | [bangla_date]

৫৮ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইডেনে গেলেন ডা.ডিসি রায়

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা অর্জন করার লক্ষে ৫৮ তম বার্ষিক সম্মেলনে যোগ দিলেন দিনাজপুরের বীরগঞ্জ ডায়াবেটিস ফুট কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী ডা.ডিসি রায়।
“ইউরোপিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব ডায়াবেটিস” (EASED) এর আমন্ত্রণে শনিবার রাতে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন বীরগঞ্জ ডায়াবেটিস ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডিসি রায়। তিনি ১৮ সেপ্টেম্বর – ২০২২ রোববার সুইডেনের রাজধানী স্টোকহোমে অনুষ্ঠিতব্য (EASED) এর ৫৮ তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিবেন তিনি। ডা.ডিসি রায় বলেন,উক্ত সম্মেলনে ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা বিষয়ে সর্বশেষ গবেষণা ও আধুনিক চিকিৎসা বিষয়ে সারা পৃথিবী থেকে আগত ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞদের বাস্তব অভিজ্ঞতা একে অপরের সাথে আদান-প্রদানের মাধ্যমে এবং ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের আধুনিক ও যুগোপযোগী চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংগ্রহণের মাধ্যমে লব্ধ অভিজ্ঞতা দিনাজপুর তথা উত্তরবঙ্গের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের সু-চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সম্মেলন শেষে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া সম্মেলন চলাকালীন সময়ে দিনাজপুরের সম্মানিত ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবায় সাময়িক ব্যাঘাত সৃষ্টি হওয়ায় তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিদ্যালয়ে মাদকসেবন, ৪ মাদকসেবীর জরিমানাসহ বিনাশ্রম কারাদন্ড

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুরে ৪৩২ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার (চাল) বিতরণ

আমার দেশ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল সড়ক দুর্ঘটনায় আহত

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

অর্থমন্ত্রী হলেন আবুল হাসান মাহমুদ আলী

বীরগঞ্জে আবারও জেঁকে বসেছে তীব্র শীত

বীরগঞ্জে মাদকসহ আটক -৩

সেতাবগঞ্জে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে ৫০ টি ফলজ ও বনজ গাছ রোপন করেছে ওয়ালটন প্লাজা

ঠাকুরগাঁওয়ে আদালত অবমাননার দায়ে কৃষি কর্মকর্তা জেল হাজতে

বোচাগঞ্জে সাংবাদিক তুহিন এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন