Sunday , 16 October 2022 | [bangla_date]

আউলিয়া ঘাটে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি পঞ্চগড়ে নৌকাডুবির ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও অর্থিক সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাট এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিহতদের শান্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং নিহত ও নিখোঁজ পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখা ওই প্রার্থনা সভার আয়োজন করে। গতকাল শনিবার দুপুরে উপজেলার মাড়েয়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উমাপতি রায়। পূজা উদযাাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীভধন বর্মনের সভাপতিত্বে প্রার্থনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাড়েয়া বামনহাট ইউপি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম, পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদম বীপেন চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় এবং পূজা উদযাপন পরিষদ বোদা উপজেলা শাখার সভাপতি পরেশ চন্দ্র বর্মন। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। প্রার্থনা সভা শেষে নৌ দূর্ঘটনায় নিহত ৬৯ জন এবং নিখোঁজ ৩ জনসহ ৭২টি পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ৪ হাজার করে টাকা দেয়া হয়। এসময় বক্তারা আউলিয়া ঘাটে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে।
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়াকে সংবর্ধনা দিলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ নব নির্বাচিত দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
নবাবগঞ্জে ৫৪৯ নারী পেলেন ফ্যামিলি কার্ড
দিনাজপুরে সারা বাংলা-৮৮ এর প্রসংশনীয় উদ্যোগ দরিদ্র অসহায় মানুষের মাঝে ১০দিনের বাজার ও নগদ অর্থসহ ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রোড বাজারের ৬.৫৫ একর খাস খতিয়ানভূক্ত জমি অবৈধ দখলদারদের হাতে, রাজস্ব হারাচ্ছে সরকার

দেশের মানুষ বুঝতে পেরেছে একমাত্র আওয়ামী লীগ সরকারই উন্নয়ন করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

তেঁতুলিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী মেলা অনুষ্ঠিত

কাহারোলে ইয়াবাসহ একজন আটক

বোদায় ৭, ১৭, ২৫, ২৬ মার্চ পালনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত বীরগঞ্জ চাই দাবীকে সামনে রেখে হামরা বীরগঞ্জিয়া সংগঠনের নির্বাহী পরিষদের নাম ঘোষণা

বোদায় নৌকা প্রতীকে নির্বাচনী গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে এতিম অসহায়রা পেলেন সরকারি টাকা

ঠাকুরগাঁওয়ে ভুমি জরিপ কাজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ