Tuesday , 4 October 2022 | [bangla_date]

জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায়

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকাসহ দেশের বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার বড় একটি অংশে বিদ্যুৎ নেই।

মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা দুইটার দিকে এই বিপর্যয় ঘটে বলে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে। বিদ্যুতের পূর্বাঞ্চলীয় গ্রিড ফেল করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ বিতরণে সরকারি কোম্পানিটি জানিয়েছে, জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ায় প্রায় দুইটা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পাওয়ার গ্রিডের এক কর্মকর্তা জানান, এই গ্রিডের আওতায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ফলে এসব বিভাগের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই বললেই চলে। কী কারণে এই বিপর্যয় হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে পিজিসিবি। এর মধ্যে ঘোড়াশাল-টঙ্গীসহ কয়েকটি পাওয়ার প্লান্ট চালু করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সমমনা বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির মতবিনিময় সভা

পুলিশের ফায়ারিং রিহার্সাল থেকে বাড়ীতে গুলিবিদ্ধ কিশোরী !

একটি সেতুর অভাবে লক্ষাধিক মানুষের ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল

২১ নভেম্বর সন্ধ্যায় মুক্তি পেতে যাচ্চে প্রিয়াংকা বিশ্বাসের কাস্মিরী ধাঁচের গান ‘বংশীওলা বংশী বাজাও’

লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তির প্রস্তুতি মূলক সভা

ঠাকুরগাঁওয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইংরেজি লেখা সাইনবোর্ডে সয়লাব

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

বোচাগঞ্জে ২টি ইটভাটাকে ধ্বংস ও ২টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

হাবিপ্রবিতে “ডেইরি শিল্প বিকাশের অন্তরায় এবং উত্তরণের উপায়” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা