Tuesday , 4 October 2022 | [bangla_date]

রানীশংকৈলে মরহুম আলী আকবর এমপি’র ২৯তম মৃত্যু বার্ষিকী পালন

সফিকুল ইসলাম শিল্পী, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ‘আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের আয়োজনে ৪ অক্টোবর (মঙ্গলবার) কাল সাড়ে এগারো টায় রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অত্র অঞ্চলের অবিসংবাদিত জননেতা মরহুম আলী আকবর এমপি’র ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুম আলী আকবর এমপি’র ঘনিষ্ঠ সহচর (সাবেক ইউপি সচিব) বশির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন মরহুম আলী আকবর এমপি’র দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান বাকি। মরহুম এমপি’র পুত্র মোন্নাফ হোসেন বাবু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যনেজিং কমিটির সদস্য তাজুল ইসলাম হাবলু, প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, শিক্ষক জিয়াউর রহমান, আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-কর্মচারীসহ সাংবাদিকরা । অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পাঠ করেন মৌলানা রুহুল আমিন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় নিহত ১

বাংলাদেশের উন্নয়ন বিশ্বকে তাক লাগাচ্ছে : প্রধানমন্ত্রী

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

ঠাকুরগাঁওয়ে দেড়মাস অনশন করে বিয়ে করলেন প্রেমিক যুগল

পঞ্চগড়ে নতুন যোগদানকৃত ১৯ কর্মচারীকে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা প্রশাসক

বীরগঞ্জে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচার

পোড়ামাটি স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কান্তজিউ মন্দির

মোস্তাফিজুর সভাপতি- শাহানশাহ সম্পাদক রাণীশংকৈলে সাধারণ পাঠাগারের কমিটি গঠন

সকলপ্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান