Saturday , 29 October 2022 | [bangla_date]

আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
“কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের
আটোয়ারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী
থানা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে ওসি মোঃ সোহেল রানা’র
সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ
এমদাদুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, আলোয়াখোয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী কচি ও আটোয়ারী থানার নবাগত
ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা। এস.আই মোঃ রাশেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা
সভায় স্বাগত বক্তব্য রাখেন বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মোঃ মশিউর রহমান।
উপজেলা কমিউনিটি পুলিশের সকল স্তরের সম্মানিত সদস্যরা আলোচনা সভায় উপস্থিত থেকে
সভাটিকে প্রাণবন্ত করে তোলেন।
উল্লেখ্য, পুলিশের সাবেক আইজিপি একেএম শহীদুল হক ১৯৯৩ সালে ময়মনসিংহ জেলায় প্রথম
কমিউনিটি পুলিশিং সেবা চালু করেন। যা পরবর্তীতে ২০০৫ সাল থেকে সারা বাংলাদেশে
ছড়িয়ে পড়ে। মূলত: কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজ নিজ এলাকার অপরাধগুলো
প্রতিরোধ করতে পারে। এর জন্য আইনী পরামর্শ দেওয়া, অপরাধ সম্পর্কে সচেতন করা, অপরাধকর্ম
সম্পর্কে বিভিন্ন তথ্য বা পরামর্শ দেওয়া ইত্যাদীর মাধ্যমে সাধারণ জনগণের ক্ষমতায়ন করতে
পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চিরিরবন্দরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও সামগ্রী বিতরণ

আফগান সরকারকে তালেবানের সঙ্গে সমঝোতা করার আহ্বান ইইউর

বীরগঞ্জে আদিবাসী নারী আরতি’র হাত ধরে ঘুরছে পরিবারের অর্থনীতির চাকা

হিলিতে সেমাই তৈরিকার খানায় ৪ জনকে জরিমানা

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চতুর্থবারের মত বীরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

ফুলবাড়ীতে কাভার্ড ভ্যান-রিকশা ভ্যান সংঘর্ষে জেলে নিহত, আহত ৩

রাণীশংকৈলে ৫ দিনের টানাবর্ষণে জলাবদ্ধতায় দুর্ভোগ

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে নিজেই সিজারিয়ান অপারেশন করছেন সিভিল সার্জন