Wednesday , 19 October 2022 | [bangla_date]

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে মোঃ আরিফ নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যূ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের তোড়িয়া গ্রামে মর্মান্তিক এই মৃত্যূর ঘটনাটি ঘটে। শিশু আলিফ ওই গ্রামের ‘স’ মিল (কাঠ) ব্যবসায়ী মোঃ মসলেম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ বাড়ির উঠানে আপন মনে খেলছিল। এসময় তার মা ঘরেই ছিল এবং তিনি মাঝে মধ্যে ছেলেকে হাক-ডাক দিত। কিন্ত এরই মধ্যে কোন একসময় শিশু আলিফ বাড়ির পার্শ্বে তাদের পুকুর পাড়ে গেলে সে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে ঘর হতে আলিফের মা তাকে ডাকতে থাকে। কিন্ত কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায় অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির পার্শ্বে পুকুর হতে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুটির মৃত্যূ হয়েছে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ল  স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি

পঞ্চগড়ে রহস্যজনক আগুনে পুড়ল স্কুলের বিজ্ঞানাগারের যন্ত্রপাতি

রাণীশংকৈল পৌরসভা সড়কের ভিত্তি প্রস্থর উদ্বোধন

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড আদেশ

বড়পুকুরিয়া কয়ালা খনির ৫২ শ্রমিকের করোনা শনাক্ত \ কয়লা উত্তোলন বন্ধ

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে দাদার ইচ্ছা পূরণে পালকিতে করে বউ নিয়ে বাড়ি ফিরলেন জাকারিয়া সরকার

বীরগঞ্জে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে আবাদি জমি ঝুঁকিতে, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

বীরগঞ্জ মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন