Tuesday , 25 October 2022 | [bangla_date]

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন

পঞ্চগড় প্রতিনিধি\ আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে অক্টোবর মাসব্যাপী নানা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পঞ্চগড় দীপঙ্কর রায়। তিনি পঞ্চগড় সদর উপজেলার মীরগড় গ্রামের ব্র্যাকের উল্লেখিত কর্মসূচির অংশগ্রহণকারীদের সঙ্গে উঠান বৈঠক ও তাদের বাড়ি পরিদর্শন করেন। দুপুরে ব্র্যাক আঞ্চলিক অফিসের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, সমাজসেবার উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সদর উপজেপ্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, ম্যানেজার (মিল) আনোয়ার হোসেন ও ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন পোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক জান্নাতুন বানু। আলোচনা সভায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় বলেন, কর্মসূচিটি দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটি কার্যকর হলিষ্টিক এ্যাপ্রোচ এবং সরকারের চিহ্নিত দারিদ্র এলাকার সাথে ব্র্যাকের কর্মসূচির চিহ্নিত দরিদ্র এলাকার মিল রয়েছে। তিনি কর্মসূচিটির সফলতা ও সম্প্রসারণ কামনা করেন।
উল্লেখ্য যে, পঞ্চগড় জেলায় ২০০৪ সালে আলট্রা-পুওর গ্র্যজয়েশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়। ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জেলাটির ২৩ হাজার ৮৯টি অতিদরিদ্র পরিবার ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছে। ২০২১ ও ২০২২ সালে পঞ্চগড় জেলায় এই কর্মসূচিটিতে অংশ নিচ্ছে ০৫টি উপজেলার ২ হাজার ৮৮৫ টি অতিদরিদ্র পরিবার। ২০০২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশের ৪৭টি জেলার বিশ লক্ষের বেশি অতিদরিদ্র পরিবার আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় এসেছেন যাদের ৯৫% কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘমেয়াদেও তাদের আর্থসামাজিক উন্নয়নের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট বিতরণ

খানসামায় এতিমখানার হাফেজ ছাত্রদের মাঝে জুব্বা বিতরণ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে হতদরিদ্রের পাশে দাঁড়ালেন ইউএনও

পঞ্চগড়ে বই উৎসবে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য  সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

দিনাজপুরে বিভাগীয় লেখক পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও রংপুর বিভাগীয় সাহিত্য সম্মেললনে অংশগ্রহন বিষয়ক সভা

সরকারের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

বোদা প্রেসক্লাবের কমিটি গঠন নজরুল সভাপতি ও বাবু সম্পাদক পুরনায় নির্বাচিত

দিনাজপুর শিক্ষাবোর্ড

দিনাজপুর-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সতন্ত্র প্রার্থী

দীর্ঘ প্রায় এক যুগ পর আজ বুধবার পার্বতীপুর পৌরসভার নির্বাচন