Thursday , 13 October 2022 | [bangla_date]

আন্তর্জাতিক দূযোর্গ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রাণীশংকৈলে আলোচনা ও র‌্যালি

সফিকৃল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।

ঠাকুরগাঁও রানীশংকৈলে দূযোর্গ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন ও ইএসডিও প্রেমদীপ প্রকল্পের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ থেকে র‍্যালিটি বের হয়ে পৌর শহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়। সেখানেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।

ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক খায়রুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার(ভূমি) ইন্দ্রজিত সাহা, কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ অফিসের অফিস সহকারী শাহনেওয়াজসহ শতাধিক শিক্ষার্থী। আলোচনা শেষে উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা বিদ্যালয় মাঠে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দূযোর্গের সময় সাধারণ মানুষের করণীয় কি সে বিষয়ে প্রদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে মাসব্যাপী  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুভ উদ্বোধন 

বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা

বীরগঞ্জে বজ্রপাতে নিহত পরিবারকে নগদ আর্থিক সহয়তা প্রদান

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

রাণীশংকৈলে কোচিং সেন্টার থেকে পিকনিকে গিয়ে নদীতে ডুবে ছাত্রের মৃত্যু

বীরগঞ্জে মাদক বিক্রি বন্ধের দাবিতে মহা সড়ক অবরোধ

দিনাজপুরে জ্বীনের বেগম পরিচয়ে প্রতারনা,আটক-৪

বীরগঞ্জে পুষ্টি কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

হরিপুরে ভারতীয় গরু ধরিয়ে দেওয়ায় মারপিটসহ হত‍্যার হুমকি

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন