Sunday , 23 October 2022 | [bangla_date]

“উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এমপিও) এর জনবলের আওতায় সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয়ক অবহিতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরে ৫ দিন ব্যাপী “উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার দিনাজপুর বালুবাড়ীস্থ মহিলা বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র (এমবিএসকে)’র হলরুমে সকাল ১০টায় ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এমপিও), শিল্প মন্ত্রণালয় ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিবের আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী।
দিনাজপুর জেলা নাসিবের সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও জেলা নাসিবের সিনিয়র সহ-সভাপতি সম্পা দাস মৌ এর সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক সুবীর কুমার বড়–য়া, কোর্স সমন্বয়কারী মোঃ ফরিদ উদ্দিন, উর্দ্ধতন গবেষনা কর্মকর্তা, এমপিও, শিল্পমন্ত্রণালয়, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আকিবুল হক, গবেষনা কর্মকর্তা, এমপিও, শিল্পমন্ত্রণালয়, কোর্স সমন্বয়কারী সুরাইয়া সাবরিনা গবেষনা কর্মকর্তা, এমপিও, শিল্পমন্ত্রণালয়, কোর্স সমন্বয়কারী রাজু আহমেদ উর্দ্ধতন গবেষনা কর্মকর্তা, এমপিও, শিল্পমন্ত্রণালয়, দিনাজপুর জেলা নাসিবের সহ-সভাপতি জিনাত রহমান প্রমুখ। ৯০জন উদ্যোক্তা প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি বলেন, দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের বিকল্প নেই। আমাদের দেশ থেকে বিদেশে লোক পাঠাতে হলে দক্ষতা প্রয়োজন। তাই তাই দক্ষতা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের জেলার শিক্ষকগনের বুনিয়াদি প্রশিক্ষণ

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা ভারতীয় কিশোরীকে জেল হাজতে প্রেরণ

জাপানি দুই শিশু বাবার কাছে থাকবে: হাইকোর্টের রায়

ঠাকুরগাঁওয়ে হারভেষ্টার বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) নৌকা আর স্বতন্ত্রের ট্রাক মার্কার প্রচারনায় বিভক্ত আওয়ামী লীগ !

রাণীশংকৈল মীরডাঙ্গী ক্লাস্টারে ফুলেল শুভেচ্ছায় বরণ সমন্ময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর হাসপাতালে চুরি করা চিকিৎসা সামগ্রীসহ আটক কর্মচারী রুহুল আমীন

বোচাগঞ্জে জনসচেতনতা মূলক অনুষ্ঠান

আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ৬ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম দবিরুল ইসলামের কনিষ্ঠ পুত্র আহসান উল্লাহ ফিলিপ।

হরিপুরে সম্ভাব্য এমপি প্রার্থী ফিলিপের গণসংযোগ