Saturday , 1 October 2022 | [bangla_date]

এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত –সাবেক সাংসদ হাফিজউদ্দীন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ আগামি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পাটির দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রার্থী নির্বাচনে দলীয় প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজ উদ্দীন আহম্মেদ প্রধান সমন্বয়ক মনোনীত হওয়ায় গণসংবর্ধনা দেওয়া হয়। ১লা অক্টোবর শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল স্কুল মাঠে উপজেলা জাতীয় পাটির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এসময় সংবর্ধিত প্রধান অতিথি জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ প্রধান সমন্বয়ক হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, দেশে আজ ক্লান্তিকাল চলছে তাই চাই চাই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জনগনের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এরশাদ সরকারের সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে তা এখনো দৃশ্যমান। এক শ্রেণীর মানুষ দূনীতি আর লুটপাটে ব্যস্ত এ অবস্থার পরিবর্তন ঘটাতে পারে একমাত্র জাতীয় পাটি।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি এজেড সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংসদের পুত্র সাবেক ছাত্র নেতা শামসু হাবিব বিদ্যুৎ। বক্তব্য রাখেন উপজেলা সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর সভাপতি শামসুল আরেফিন,সম্পাদক রমজান আলী। যুবসংহতির সম্পাদক পৌর কাউন্সিলর ইসাহাক আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সম্পাদক জয়নাল আবেদীন,সিনিয়র সহ-সভাপতি আব্দুর গফুর,ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান একেএম ফজলুল হক, সম্পাদক মির্জা মিঠু,যুব সংহতির সম্পাদক আকতার ইসলাম, জেলা ছাত্র সমাজ আহবায়ক নওশাদ, সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক সিপিডি’র সংলাপ অনুষ্ঠিত

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠানে বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে

স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সংলাপ অনুষ্ঠানে বক্তারা যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কে সকলকে সচেতন হতে হবে

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

‘কালো চালের ধান, জীবনে এই প্রথম দেখলাম’ !

বিনামূল্যে সেমিপাকা টয়লেট পেল পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ২৯টি দরিদ্র পরিবার

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

নানা আয়োজনে দিনাজপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ১১ ব্যক্তিকে অর্থদন্ড

চিরিরবন্দরে ট্রেনে কা-টা পড়ে দলিল লেখকের মৃ-ত্যু