Friday , 28 October 2022 | [bangla_date]

কলা-চিড়া নিয়ে সাইকেলে চেপে রংপুরের পথে বিএনপির সমাবেশে সমর্থকরা !

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির বিভাগীয় সমাবেশের আগে রংপুরে বাস ধর্মঘট চলছে। তাই সাইকেল চেপে ঠাকুরগাঁও থেকে রংপুরের পথে রওনা দিয়েছেন দলটির কয়েকজন সমর্থক। এ সময় সঙ্গে করে শুকনো খাবার চিড়া ও কলা নিয়ে গেছেন তারা।

শুক্রবার সকালে জেলার সদর উপজেলার বেগুনবারি ইউনয়ন থেকে তারা রওনা হন।

দেখা গেছে, নিজেদের বাইসাইকেলে শুকনো খাবার (চিড়া) ও কলা এবং দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে যাত্রা শুরু করেন তারা।

বাইসাইকেলে রংপুরে রওনা দেওয়ার সময় ইউনিয়নের ঝাপত্তলি (৮নং ওয়ার্ড) এর শরিফুল ইসলাম বলেন, পথে কেউ যোগ দিলে তাদেরকেও স্বাগত জানাবেন।

প্রসঙ্গত, বিএনপির বিভাগীয় সমাবেশের আগে রংপুরে দুদিনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতির সভাপতি। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার রাত পর্যন্ত চলবে ধর্মঘট। এর আগে গত ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে চলে অঘোষিত পরিবহন ধর্মঘট। এরপর খুলনায় গত ২২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশের আগে ঘোষণা দিয়ে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

যদিও পরিবহন মালিকরা বলছেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দাবিতে তাদের ধর্মঘট। তবে বিএনপি বলছে, তাদের সমাবেশ বানচাল করার চেষ্টায় এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুত হচ্ছে।

উল্লেখ, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রংপুরে বিভাগীয় গণসমাবেশের ডাক দিয়েছে দলটি। জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে অাওয়ামী স্বেচ্ছা সেবক লীগের অায়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে  অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

কাহারোলে ৫৬টি কেন্দ্রের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ১৮টি কেন্দ্র

দিনাজপুরে এইচপিভি ভ্যাকসিনেশন প্রচার ক্যাম্পেইন সমন্বয় সভায় বক্তারা এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন

আবারো রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে চাাঁদা দাবি

শোক সংবাদ ঠাকুরগায়ে মুক্তিযোদ্ধার সন্তান মাহাবুব হোসেন আর নেই

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২

বীরগঞ্জে দোকানপাট ভাংচুর সংখ্যালঘু পরিবারের ভয়ভীতি কমাতে মাঠে – ইউএনও

বালিয়াডাঙ্গীতে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হরিপুরে এ আর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল