Monday , 24 October 2022 | [bangla_date]

কালীপূজায় দুই দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
ভারতের হিন্দু বাঙালির ধর্মীয় উৎসব কালীপূজা উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা সোমবার ও মঙ্গলবার ২দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানীর কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।

সোমবার সকালে বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, কালীপূজা উদযাপন উপলক্ষে ফুলবাড়ি এক্সপোর্টার এন্ড ইম্পোর্টার ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ফুলবাড়ি ২ বর্ডার লোকাল ট্রাক অনার্স ওয়েলফেয়ার চিঠি দিয়ে জানালে দু’দেশের সমন্বয় সিদ্ধান্ত অনুযায়ী বন্দরের দুইদিন আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম সচল হবে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরে কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, কালীপূজায় দুইদিন স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল  সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে সুশিল সমাজ ও যুব গ্রæপের আলোচনা সভা

রাণীশংকৈলে পৌর কাউন্সিলর ইসাহাক আলীর মায়ের ইন্তেকাল

বোদায় দুই জনের অস্বাভাবিক মৃত্যু

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিএনপি জাতীয়তাবাদী আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ

দিনাজপুর সরকারী কর্মচারী সমবায়  সমিতি লিমিটিডের প্রস্তুতি সভা

দিনাজপুর সরকারী কর্মচারী সমবায় সমিতি লিমিটিডের প্রস্তুতি সভা

জেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি মামুন ও সম্পাদক বাহারাম

অবসরে যাওয়া শিক্ষিকাকে রাজকীয় সংবর্ধনা দিল প্রাক্তণ শিক্ষার্থীরা

ঠাকুরগাঁওয়ে ২২৫ জন নারী কর্মীদের মাঝে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ ‌