Wednesday , 12 October 2022 | [bangla_date]

খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি সাইফুল, সম্পাদক লায়ন চৌধুরী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি\দীর্ঘ ১০বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্বের কমিটির সহ-সভাপতি ও খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম এবং পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
কমিটির সহ-সভাপতি হয়েছেন শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রতন বিএসসি, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন রানা, ধীমান চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক আফরোজা পারভীন, দপ্তর সম্পাদক প্রমথ রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শামসুর রহমান পারভেজ ও সদস্য গোলাম মোস্তফা শাহ। বাকী পদগুলো নতুন কমিটি পুরন করবে।
আলোচনা সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পরে সকলের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খানসামা উপজেলা আওয়ামী লীগের এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। এর আগে বিকালে সম্মেলন শুরু হয়।
পাকেরহাট শিশুপার্কে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এ্যাড. সফুরা বেগম রুমি, খানসামা উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন প্রমুখ।
এই অনুষ্ঠানের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে কাউন্সিল অধিবেশন শুরু করেন নেতারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পীরগঞ্জে বিনামূল্যে হাঁস মুরগি বিতরণ

পীরগঞ্জে বিনামূল্যে হাঁস মুরগি বিতরণ

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আটকে দিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষকরা

​রূপগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ট্রাকের ধাক্কায় খানসামায় মোটরসাইকেল চালক নিহত

হিলি স্থলবন্দর দিয়ে ভারত  থেকে এলো কাঁচামরিচ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো কাঁচামরিচ

বীরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক জনসচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ এর বিদায় সংবর্ধনা

শেখ হাসিনা করোনাকালীন মুহূর্তেও নৃ-তাত্বিক জনগোষ্ঠীকে মূলস্রোত ধারায় ফিরিয়ে আনতে ভুলেন নাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে নদীতে ডুবে নিহত পরিবারকে নগদ অর্থিক সহয়তা প্রদান করলেন এমপি গোপাল

আটোয়ারীতে যৌতুকের দাবিতে নববধূ’র মূখে বিষ ঢেলে হত্যা চেষ্টা