Wednesday , 5 October 2022 | [bangla_date]

জরুরী সংস্কার প্রয়োজন ঠাকুরগাঁওয়ের চৌধুরীপাড়া জামে মসজিদে ফাটল : দুর্ঘটনার আশংকা

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরীপাড়া বরে মোহাম্মদ সরকার ওয়াক্ফস্টেট জামে মসজিদটির গম্বুজের চারপাশে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় সেটি ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। এ অবস্থায় খুবই জরুরী ভিত্তিতে মসজিদটির সংস্কার প্রয়োজন হয়ে দাড়িয়েছে। মসজিদটি দ্রুত সংস্কার বা পুন: নির্মাণের জন্য মসজিদের মোতাওয়াল্লী চৌধুরী মো: মোস্তফা সহ ঐ মসজিদে নামাজ আদায়কারী মুসল্লিগণ ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, মসজিদটি আনুমানিক ১৮৫২ সনে স্থাপিত হয়। প্রায় ১৫০ বছরের এ মসজিদটি বর্তমানে ব্যবহারের অনুপোযোগী হয়ে পরেছে। মসজিদের তিনটি গম্বুজের চারিদিকে অসংখ্য ফাটল দেখা দেওয়ায় বৃষ্টির পানি চুয়ে পরে নামাজ আদায় করতে সমস্যা হয়। এটি যে কোন সময় ভেঙ্গে পরতে পারে। মসজিদটিতে প্রায় ২শ জন মুসল্লি নিয়মিত নামাজ আদায় করেন। আচমকা এটি ভেঙ্গে পরলে মুসল্লীদের বড় ধনের ক্ষতি হতে পারে বলে উল্লেখ করে দ্রুত এটি পুন:নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও মাদক সহ ২ ব্যবসায়ি আটক করেছে পুলিশ

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

চিরিরবন্দরে মাতৃভাষা দিবস উদযাপনে বইমেলা ও রক্তদান কর্মসূচি পালন

বিরামপুরে প্রিমিযার ক্রিকেট লীগ (বিপিএল)-২৩ সিজন-৭এর উদ্বোধন

বীরগঞ্জ প্রেসক্লাবে উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন

হিলিতে রেলপথ অবরোধ, এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

পীরগঞ্জে যাযযায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন

কাহারোলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ছাত্র-জনতা মানববন্ধন করে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক কে তার আসনে বসানো হলো

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু