Saturday , 8 October 2022 | [bangla_date]

জেলা পরিষদ নির্বাচনে চিরিরবন্দরে মতবিনিময় সভা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চিরিরবন্দর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ঈমাম চৌধুরী (চশমা প্রতিক)।
সভায় উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের সভাপতি আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন। সভায় ইউপি চেয়ারম্যানসহ সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ক্ষতির মুখে মৌসুমি ফল ব্যবসায়ীরা

বোচাগঞ্জের নাফানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমোতি ছাড়াই ২শ বছরের পুরনো শিমুল গাছ কাটার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রক্তের দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ

পীরগঞ্জে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত

পার্বতীপুরে ডিস ব্যাবসার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পিপুল হত্যাকান্ড সংঘটিত

র‍্যাব সম্পর্কে আপত্তিকর কথোপকথন ফাঁস: ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

পঞ্চগড়ে সমাজসেবার কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত

বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার : স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে যুবককে হত্যার অভিযোগে মামলা