Thursday , 6 October 2022 | [bangla_date]

জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

পীরগঞ্জ প্রতিনিধি ঃ আসন্ন ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচনে এবার ছক্কা হাকাতে চান ৩ নং ওয়ার্ড (পীরগঞ্জ) এর ক্রিকেট ব্যাট মার্কার সদস্য প্রার্থী মশিউর রহমান। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে জেলা পরিষদের দখল হওয়া জায়গা উদ্ধার করা সহ পরিত্যক্ত জয়গায় মার্কেট নির্মান করে উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করবো। স্বচ্ছতার সাথে এলাকার উন্নয়ন কাজে নিজেকে সব সময় ব্যস্ত রাখবো। এজন্য উপজেলা সকল ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ভোটার, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগীতা চান তিনি।
এ সময় উপজেলা জাসদের সভাপতি দীপেন্দ্র নাথ রায়, হাজীপুর ইউনিয়নের সদস্য আজিজুর রহমান, কৃষকলীগ নেতা শামসুজ্জুহা, প্রধান শিক্ষক আজগর আলী সহ পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, ফজলুল কবীর, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সম্পাদক দলোয়ার হোসেন সরকার, বিষ্ণুপদ রায়,কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সমকাল প্রতিনিধি মোকাদ্দেস হায়াত মিলন, বিজয় টিভি’র জেলা প্রতিনিধি মামুনুর রশিদ মিন্টু, বাংলা ভিশন প্রতিনিধি আব্দুল আলিম, সাংবাদিক মজিবর রহমান, আবু তারেক বাধন, ফাইদুল ইসলাম, লাতিফুর রহমান লিমন, সবুজ আহম্মেদ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৭ অক্টোবর ঠাকুরগাও জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে তারুণ্যো উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে উপজেলা প্রশাসন

উত্তরা পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষ্যে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে বিনামুল্যে চক্ষু ক্যাম্প

পঞ্চগড়ে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল

দিনাজপুরে ইজিবাইক চোর চক্র ও অজ্ঞান পার্টির দুই সদস্য আটক

রানীশংকৈলে শিক্ষকের কাছে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণ শ্লীলতাহানির ঘটনায় মামলায় আটক- তুলা রাম পাল !

বীরগঞ্জে কৃষকের দেড় বিঘা জমির ফুলকপি কেটে দিলো দুর্বৃত্তরা

আটোয়ারীর বিল নার্সারিতে মাছের পোনা অবমুক্তকরণ

চিরিরবন্দরে পিতার ট্রাক্টরের নিচে চাপা পড়ে কন্যার মৃত্যু

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত