Monday , 17 October 2022 | [bangla_date]

জেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে মোস্তাফিজার সদস্য নির্বাচিত

পীরগঞ্জ প্রতিনিধিঃ ১৭ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে (পীরগঞ্জ উপজেলা) সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। তিনি পেয়েছেন ৭৮ ভোট। হাতি মার্কা নিয়ে ভোট করেন তিনি। তার নিকটতম প্রতিন্দী গিয়াসউদ্দীন পেয়েছেন ৬০ ভোট। বৈদ্যুতিক পাখা মার্কা নিয়ে ভোট করেন গিয়াসউদ্দীন। সোমবার সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদের অডিটোয়ামে উৎসব মূখর পরিবেশে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্য আরো ৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে মিজানুর রহমান টিফিন ক্যরিয়ার) পেয়েছেন ৩ ভোট, সুবল চন্দ্র রায় (অটো রিক্্রা) পেয়েছেন ২ ভোট, মশিউর রহমান(ক্রিকেট ব্যাট) পেয়েছেন ১ ভোট, আমির হোসেন (তালা) পেয়েছেন ১ ভোট এবং নুরুল ইসলাম(টিউবওয়েল) কোন ভোট পাননি। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা খ্রীস্টান এসোসিয়েশনের সভাপিত বিষ্ণুপদ রায় নির্বাচিত সদস্য মোস্তাফিজার রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন !

বীরগঞ্জে দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে নারিকেলের চাহিদা

বীরগঞ্জের আত্রাই নদীতে গোসল করতে গিয়ে ২ শিশু নিখোঁজ, এক জনের মরদেহ উদ্ধার

রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি : তামিমা

স্বাধীনতার পঞ্চাশ বছর! রুহিয়ায় আশ্রয়ণ প্রকল্পে মুক্তিযোদ্ধা পরিবারের মানবেতর জীবনযাপন।

আটোয়ারীতে আল্লাহ ও বিশ্বনবী সম্পর্কে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী চম্পটঃ ৯৯৯- এ ফোন করেও সেবা পায়নি অভিযোগকারীরা

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মারপিট ও হামলার ঘটনায় আরও একটি মামলা

হাবিপ্রবিতে পরীক্ষার ফলাফল অটোমেশন প্রক্রিয়ার উদ্বোধন

বোদায় করতোয়া নদীর স্রোতে সনাতন ধর্মালম্বীদের বারুনী গঙ্গা স্নান ও বারুনী মেলা