Monday , 17 October 2022 | [bangla_date]

জেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল থেকে স্বপন বিজয়ী

আনোয়ার হোসেন আকাশ,
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:

জেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপুর্নভাগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,
রাণীশংকৈল-৪ নম্বর ওর্য়াড (ঠাকুরগাঁও ) থেকে সদস্য পদে ৯৬ ভোট পেয়ে আব্দুল বাতেন স্বপন (তালা) নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম রাণীশংকৈল উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন থেকে মাইকে এ ফলাফল ঘোষণা করেন।

এছাড়া মহিলা সদস্য পদে সংরক্ষিত—২ (পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর) আসনে মোছাঃ সাবিনা ইয়াসমীন রিপা (ফুটবল) ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সেতারা হক (টেবিলঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট পেয়েছেন।

আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ন্ত্রণে ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম জাহিদ ইকবাল প্রমূখ। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়র কর্মরত সাংবাদিক এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় ইতিপূর্বে জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় ইট ভাটা মালিক সমিতির সভাপতি পদ থেকে জামায়াত নেতার পদত্যাগ

দিনাজপুরে মধ্যপাড়া পাথর খনিতে উৎপাদনে নতুন মাইল ফলক

দিনাজপুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ঘটনায় আটক ১

ঠাকুরগাঁওয়ে বাড়িতে ঢুকে নারীকে মারধর করে টাকা লুট !

চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী গ্রেফতার

হরিপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

রাণীশংকৈলে ভুয়া ডিবি পরিচয়ে আটক দুই যুবক

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

তেঁতুলিয়ায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত