Tuesday , 25 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জেলা তথ্য অফিসের এর আয়োজনে মহিলা সমাবেশ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
২৫ অক্টোবর মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের কর্তৃক নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মহিলা সমাবেশে মোছাঃ দেলোয়ারা বেগম, প্রধান শিক্ষক, নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফাইজুল ইসলাম, উপাধ্যক্ষ, ডি. এন কলেজ ও প্রতিষ্ঠাতা পরিচালক, পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, ঠাকুরগাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জিন্নাতারা ইয়াসমিন, পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ও আছিয়া খাতুন , সহকারী শিক্ষক। ।
মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য প্রদান করেন এইচ. এম. শাহজাহান মিয়া, সহকারী তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, ঠাকুরগাঁও। মহিলা সমাবেশে করোনাভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারী উন্নয়নে সরকারের গৃহীত কার্যাবলী, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম এবং তথ্য অধিকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। মহিলা সমাবেশে প্রায় ১৪০ জন মহিলা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন !

পীরগঞ্জে জিংক ধানের স¤প্রসারণে বিষয়ে আলোচনা সভা

দিনাজপুরে বিএনপি’র সমাবেশে অ্যাডভোকেট মাসুদ তালুকদার জাতীয় নির্বাচন বিলম্ব করলে ফ্যাসিস্ট ও স্বৈরাচাররা আবার সংগঠিত হবে

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুল ইসলাম হত্যাকান্ড খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

বীরগঞ্জে নতুন আঙ্গিকে চলছে চিলকুড়া গোরস্থান উন্নয়নের কাজ

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর শিক্ষার্থীদের শিরাভরণ, বেল্ট, ব্যাচ প্রদান, আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ব্যতিক্রম মা দিবস পালন মায়ের পা ধুয়ে সম্মান জানালো স্কুলের ছাত্রছাত্রীরা

পল্লীশ্রী’র উদ্যোগে দলীয় নেতাদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ