Thursday , 27 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র শাকিল হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের মৎসজীবী লীগ শাকিলকে হত্যার অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মৎসজীবী লীগ। ২৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের চৌরাস্তায় আসামিদের আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ৪ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংর্ঘষে চিকিৎসাধীন অবস্থায় ভানোর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি শাকিল আহম্মেদ (২৫) মৃত্যুবরণ করে।
এ ঘটনায় রোববার ভানোর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও নিহতের ভাই সাঈদ আলম। পরে চেয়ারম্যান রফিকুল ইসলাম উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেন। উচ্চ আদালত তার আবেদন নামঞ্জুর করে এবং নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। ১২ সেপ্টেম্বর শাকিল হত্যা মামলার চার আসামিকে ঢাকা থেকে আটক করেছে র‌্যাব-১০। তবে ধরাছোঁয়ার বাইরে আছেন প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান সহ আরও কয়েক আসামি। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, এই মামলায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। তবে প্রধান আসামি রফিকুল চেয়ারম্যান আত্মগোপনে থাকায় তাকে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এনসিসি ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন

পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

কাহারোলে সর্ববৃহৎ গরুর হাট রাস্তার উপরে যানজট সৃষ্টি

আটোয়ারীতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১০০ বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

গণপরিবহনের ভাড়া বৃদ্ধিতে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা

দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ

লায়ন্স ক্লাবের অক্টোবর সেবাপক্ষ উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ প্রদান

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা