Tuesday , 18 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা

মোঃ মজিবর রহমান শেখ,,
বালিয়াডাঙ্গী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী (৫৯ তম জন্মদিন) উদযাপন করা হয়। এ উপলক্ষে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টায় সময় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ৮.১৫ মিনিটে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে বালিয়াডাঙ্গী উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করা হয়। সম্মানিত উপস্থিত সুধীবৃন্দ সকাল ৯.৩০ টায় বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম থেকে শেখ রাসেল দিবস-২০২২ এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়, বালিয়াডাঙ্গী উপজেলা খাদ্য
নিয়ন্ত্রক কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, বালিয়াডাঙ্গী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিলুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়, উপজেলা কর্মকর্তা আবু বেলাল সিদ্দিক, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হান্ড্রেড হিরোজ ক্যাম্পেইন !

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বিএনপির হামলায় আহত আ.লীগ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে — রমেশ চন্দ্র সেন এমপি

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড়ে কৃষক সমাবেশ

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে  বিস্ময়কর নতুন মাইল ফলক

জিটিসি কর্তৃক মধ্যপাড়া পাথর খনিতে বিস্ময়কর নতুন মাইল ফলক

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

ঘোড়াঘাটে আম বাগানে মিলল ভ্যান চালকের লা*শ

বড়গাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: ওয়ার্ড পর্যায়ে নৌকার প্রতীকের অফিস উদ্বোধন

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে খাদ্যবান্ধব কর্মসূচির জব্দ করা চাল নিলামে !