Wednesday , 26 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ২৬ অক্টোবর বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন স্থানে ঐ প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর এলাকার ইমরান বেকারীকে ৩ হাজার এবং পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নিশাদ এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ঐ দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দর প্রেসক্লাবের দ্বি-তল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

বীরগঞ্জে ধর্ষণ মামলার আসামীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার

বীরগঞ্জে ভুট্রা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বিনামূল্যে বাছুর বিতরণ

বীরগঞ্জে কবিরাজহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত দ্বিতল একাডেমিক ভবনের উদ্বোধন

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবীর প্রেক্ষিতে কর্মবিরতি পালন

বীরগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই ভোট যুদ্ধ

বোচাগঞ্জে পৃথক ভূমি কমিশনের দাবীতে র‌্যালী ও মানব বন্ধন

বোরো আবাদে ঠাকুরগাঁওয়ে ডিজেল ও সারের কৃত্রিম দামে কৃষকদের নাভিস্বাস