Monday , 10 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আগাম আমন ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষকদের

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষক-কৃষাণীদের । অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও এবার বেশি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা। হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে মতে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান। মোট আমন চাষ হয়েছে ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে। চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, বিরিধান-৩৪, বিনা ১৭, বিরিধান-৫১, বিরিধান-৫২ এবং বিরিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে। প্রতিটি জাতের ধানের ফলনে লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদী। কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন এমনটিই আশা করছে হরিপুর উপজেলার কৃষকরা। হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের নন্দগাঁও (ডাঙ্গী) গ্রামের কৃষক বুলবুল সাংবাদিককে বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো দাম পেলে লাভবান হবো বলে আমি আশাবাদী। কৃষকেরা চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনে খুব খুশি। তারা জানান, বোরোর চেয়ে রোপা আমনের চাষে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।
এ ব্যাপারে হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে। অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

পীরগঞ্জে বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন

বীরগঞ্জে ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য,পড়া লেখায় চরম ভাবে বিঘ্নিত হচ্ছে

সরকারি অনুদানের চলচ্চিত্রে তিশা

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশের মায়া কাটিয়ে ৪০ বছর পর মাতৃভূমিতে ফিরলেন নেপালী নাগরিক

বীরগঞ্জে হরিজনদের গৃহহীন ও ছিন্নমূলের মত মানবেতর জীবনযাপন

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

বোচাগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি সাহিদা ইসলামের দাফন সমপন্ন

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’, মন্ত্রিসভায় অনুমোদন