Saturday , 22 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন

মোঃ মজিবর রহমান শেখ,,
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রম্নতি বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকাল—সন্ধ্যা গণঅনশন কর্মসূচী পালিত হয়। ২২ অক্টোবর শনিবার সকালে পৌর শহরের সাধারণ পাঠাগার চত্বরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্বে এ কর্মসূচী শুরু হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহযোগিতায় গণঅনশনের শুরুতেই বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গপ্ত বুয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. অতুল প্রসাদ রায়, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পরিমল রায়, সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক ডা: শুকদেব চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রম্নতিসমূহ যেমন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবির বিষয়টি উত্থাপন করে তা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়াকে হ্যাঁ বলি, মাদককে না বলি” স্লোগানে খানসামায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের জন্য খেলোয়াড় বাছাই সম্পন্ন

পীরগঞ্জে সাহিত্য পরিষদের কমিটি গঠন

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়

বীরগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

ঠাকুরগাঁওয়ে গবাদী পশু পালন করে স্বাবলম্বী — কুলসুম বেগম

ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সেস দিনাজপুরে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা

নি¤œ মানের খাদ্য নকল পন্য বিক্রয় করলে ব্যবসায়ীদের কোনো ছার নয় ৪ টি দোকানে জরিমানা

ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

চিরিরবন্দরে নিখোঁজের একদিন  পর মিলল কৃষকের লাশ

চিরিরবন্দরে নিখোঁজের একদিন পর মিলল কৃষকের লাশ