Wednesday , 12 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয় পৌরসভার গাছ অবৈধভাবে চুরির অভিযোগে কাউন্সিলর জমিরুল গ্রেফতার

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও পৌরসভার গাছ চুরির অভিযোগে ১নং — ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ১০ অক্টোবর সোমবার পৌর শহরের শান্তিনগর জাগরনী কাব সংলগ্ন পুকুর পাড় থেকে গাছটি কর্তন করা হয়। এ ঘটনায় পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো: নাজমুল হুদা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ১০ অক্টোবর সোমবার ঈদে মিলাদুন্নবীর দিনে প্রকাশ্যে দিবালোকে একটি বড় মেহগনী গাছ চুরি করে কেটে ফেলে দুবৃত্তরা। এ সময় বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষ জানার পর পৌর কর্মচারী নজরুল ইসলামকে ঘটনাস্থলে পাঠায়। ঐ দিনই পৌরসভায় জরুরী সভা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্তে চুরির গাছটি কাউন্সিলর জমিরুল কেটেছেন বলে তথ্য প্রমান পাওয়ার পর ১২ অক্টোবর বুধবার সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় গাছটির মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা হবে বলে প্রকাশ করা হয়। পুলিশ তদন্তে ১নং– ওয়ার্ড কাউন্সিলর মোঃ জমিরুল ইসলামকে ১২ অক্টোবর বুধবার বিকেলে গ্রেফতার করে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরন করা হবে। গাছ চুরির ঘটনা নিয়ে গত ১০ অক্টোবর সোমবার ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভায় তুমুলভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের মোল্লাপাড়ায় মাকদসহ গ্রেফতার ৩

বীরগঞ্জে পল্লীশ্রী কর্তৃক থানা পর্যায়ে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

পীরগঞ্জেউপজেলাসংলাপঅনুষ্ঠিত

বীরগঞ্জে উদ্দীপ্ত-তরুন সমাজ সংঘের উদ্দ্যোগে কম্বল বিতরণ

স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতি রংপুর বিভাগের নব নির্বাচিত কমিটির মতবিনিময় সভা

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে স্কুল শিক্ষার্থীদের সাথে জেলা পুলিশ সুপারের মতবিনিময়

বন্দীদের খোঁজখবর নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কারাগার পরিদর্শণ

বীরগঞ্জে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল ২০ অসচ্ছল নারী