Friday , 21 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ের কালমেঘ বারঢালীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়। ২০ অক্টোবর বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালীতে মটরসাইকেল আরোহী শহিদুল ইসলাম (২৮) ও তার ভাতিজা পায়েলের (১৮) মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঐ দিন রাতে বাঁশ বোঝাই একটি নসিমনের সাথে মটরসাইকেলটির ধাক্কা লাগে। চাচা-ভাতিজা অনেক দূরে ছিটকে পরে। এ সময় পথচারীরা গিয়ে মৃত অবস্থায় ঐ দুজনকে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা মরদেহ উদ্ধার করে। নিহত শহিদুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর বরুনাগাঁও গ্রামের ওসমান আলীর ছেলে ও পায়েল (১৮) একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম ডন বলেন, ‘লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে , বালিয়াডাঙ্গী ধনীরহাট এলাকায় শহিদুলের শ্বশুড়বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাঁশবাহী নসিমনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার-১

পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

হরিপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

ডিস লাইনে সেটাপবক্স বাতিল দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও স্বারকলিপি

পার্বতীপুরে ২৯ প্রাথমিকের ৪১শিক্ষকদের বইপড়া উৎসব

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সাফল্য

দেশে বাস্তবায়িত সব মেগা প্রকল্পের আদলে দিনাজপুরের এক হোটেলের তোরণ !

বালিয়াডাঙ্গীর ৩০ চেয়ারম্যান প্রার্থীর ৯ জনই জামানত হারালেন!