Thursday , 6 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যকে মারপিটের অভিযোগে মামলা

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় মো: মঈনুল হক নামে এক আনসার সদস্যকে মারপিটের অভযোগে মামলা দায়ের করা হয়। ৫ অক্টোবর বুধবার ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত সোমবার পৌর শহরের মন্দিরপাড়াস্থ ১ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে মঈনুল হক মন্দিরপাড়া তরকারী বাজার হতে জরুরী বাজার শেষে ব্যাটালিয়নে ফিরছিলেন। এ সময় মন্দিরপাড়া বাইতুল নাজাত জামে মসজিদের সামনে পৌছালে পৌর শহরের জলেশ্বরীতলা (হঠাৎপাড়া) মহল্লার আজিজের ছেলে সোহেল (২৫) মাদকাসক্ত অবস্থায় তাকে আটক করে আতিক নামে কাউকে চিনে কিনা তা জানতে চায়। মঈনুল জবাবে আতিক নামে কাউকে চিনে না বলে জানালে কেন চিনিস না বলেই সোহেল মঈনুলের শাটের কলার চেপে ধরে মারপিট শুরু করে আরও কয়েকজনকে ডাক দেয়। পরে শহরের মন্দিরপাড়া মহল্লার মো: ওসিম উদ্দিনের ছেলে মো: আলাল (২৭) ও মো: জাহাঙ্গীরের ছেলে আল আমিন (২৬) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মানুষ মঈনুলকে বেধরক মারপিট করে গুরুতর জখম করে। এ সময় ৪ হাজার ৬শ টাকা ছিনিয়ে নেয় তারা। বিষয়টি জানার পর আনসার ব্যাটালিয়নের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুতর জখম ও অচেতন অবস্থায় মঈনুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

খানসামায় কোরবানিকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

রাণীশংকৈলে ভিক্ষুকদের ভ্যান সহায়তা প্রদান

রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম, একনজর দেখতে মানুষের ভিড়

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

পীরগঞ্জে তীব্র দাবদাহে প্রস্তুতি সভা

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে  তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

মধ্যপাড়ার রেল চুরির ঘটনায় পশ্চিম রেলে তোলপাড় \ দু’টি তদন্ত কমিটি গঠন

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

অনলাইনে কেক বিক্রি করেই জ্যোতির মাসে আয় ২০হাজার

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ   সমাবেশ

শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদায় বিক্ষোভ সমাবেশ