Thursday , 27 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বডি বিল্ডিং প্রতিযোগিতা

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,‘ব্যায়াম করুন, সুস্থ থাকুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার আয়োজিত হলো বডি বিল্ডিং প্রতিযোগিতা। ২৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ফিটনেস জিমের উদ্যোগে আয়োজন করা হয় এ প্রতিযোগীতার। অনুষ্ঠান পরিচালনা করেন ফিটনেস জিমের মালিক ওমর ফারুক। ঐ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মাজেদ জাহাঙ্গীরসহ জিমের ট্রেইনার ও অন্য সদস্যরা।
প্রতিযোগিতায় ১১ জন বডি বিল্ডার অংশ নেন। সেরা তিনজনকে অর্থ পুরস্কার, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়। এছাড়া অন্য প্রতিযোগীদেরও নগদ অর্থ প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দুই বডি বিল্ডার, বিচারক মোরতুজা মোনা ও ফিরোজ শারীরিক কসরত দেখেন। বডি বিল্ডিং প্রতিযোগিতায় প্রথম হন রাজ। দ্বিতীয় ও তৃতীয় হন ফয়সাল ও আমিন।
অতিথিরা এ আয়োজনকে সাধুবাদ জানান। নিয়মিত শরীরচর্চা সুঠাম দেহ ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

সপ্তম দিনাজপুর মাস্টারস কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা শীর্ষক দুইদিনের প্রশিক্ষণ কর্মসূচি

বীরগঞ্জে আধুনিক গণ-সৌচাগার নির্মাণের উদ্বোধন

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

দিনাজপুরে এসিআই মটরস ইয়ামাহার উদ্যোগে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাণীশংকৈলে,আন্তর্জাতিক নারী দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

বীরগঞ্জের শতগ্রাম ইউপিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা