Saturday , 29 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানে দিবসটি পালনে ২৯ অক্টোবর শনিবার পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভায় ইএসডিও’র নির্বাহী পরিচালক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ড. মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, মুখ্য আলোচক পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মো: নাছির উদ্দিন যুবায়ের, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, কমিউনিটি পুলিশশিং ফোরামের সদস্য সচিব মো: রেজাউল করিম বিপ্লব, পৌরসভার প্যানেল চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী, আকচা ইউপি চেয়অরম্যান সুব্রত কুমার বর্মন প্রমুখ। পরে বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের ব্রাহ্মণভিটা ডাঙ্গারহাটের আনারুলের বিরুদ্ধে রহিমুল হকসহ গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

হরিপুরে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

পঞ্চগড়ের দুইটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী

করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রধানমন্ত্রী -রমেশ চন্দ্র সেন এমপি

ঠাকুরগাঁওয়ে ৭৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী,বোমাবাজিতে নয় -রমেশ চন্দ্র সেন

পুলিশ কর্মকর্তার সহায়তায় স্বাভাবিক জীবনে ফিরলেন রাণীশংকৈলের মাতোয়ারা বেগম

দিনাজপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন