Saturday , 1 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁওয়ে এক মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করা হয়। ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁও বিজ্ঞ দায়রা জজ মামনুর রশিদ ওই ৩ আসামীর প্রত্যেককে যাবজ্জীবন করাদন্ড ও ১ লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। এ মামলায় মো: আব্দুর করিম নামে এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর জেলার রানীশংকৈল উপজেলার চিকনী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম। এ সময় ৩শ বোতল ফেনসিডিলসহ জেলার হরিপুর উপজেলার মারাধার (দক্ষিণ পাড়ার) বাসিন্দা মো: আব্দুল করিমের ছেলে মো: আকমাল (১৯), মো: মাইনুল হকের ছেলে মো: হাসেম আলী (২০) ও মৃত সাজ্জাদ আলীর ছেলে মো: ছাদেকুল ইসলাম (৩৪) কে আটক করা হয়। পরে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই মো: রবিউল ইসলাম বাদী হয়ে রানীশংকৈল থানায় এ মামলাটি দায়ের করেন। পরে মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর অবশেষে উল্লেখিত ৩ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ও সন্তোষজনক রূপে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্থ করে প্রত্যেকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১ লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।
এ মামলায় মো: আব্দুল করিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে ও সন্তোষজনকরূপে প্রমানিত না হওয়ায় অভিযোগের দায় হতে অব্যাহতি প্রদান করে নির্দোষ গণ্যে খালাস প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা

ঠাকুরগাঁওয়ে “রাস্তায় গাড়ি আটকিয়ে হাতি দিয়ে চাঁদাবাজির সময় আটক, মাহুতদের কারাদণ্ড

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

আটোয়ারীতে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার ও পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক  সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

তরুন-তরুনীদের স্বাস্থ্যসেবা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ,   কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

ঠাকুরগাঁওয়ে প্রতিমা বির্জনের সময় সংঘর্ষ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহত। আটক-১

বীরগঞ্জে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক  সভা 

বীরগঞ্জে মাছের বাজারে অভিযান চালিয়ে ২শত ৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পেলেন হরিপুরের কৃষক