Monday , 31 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার !

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার কেয়ারীগাঁওয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী (১৫) ধর্ষনের অভিযোগে রঞ্জিত কুমার বর্মন (২৬) কে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার ঠাকুরগাঁও থেকে অপহরণ করে দিনাজপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষন করা হয় ঐ ছাত্রীকে। পরে দিনাজপুর বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক। গত বৃহস্পতিবার ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ৪/৫ জনকে অজ্ঞাত করে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ঐ দিন স্কুল ছাত্রী দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। আশপাশ ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুজির পরও তার সন্ধান পায়নি পরিবার। পরদিন ঐ ছাত্রীর মোবাইল ফোন থেকে তার পিতাকে ফোন করে জানায় যে, তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার খলিসাকুড়ি গ্রামের নরেন ওরফে মটাইয়ের ছেলে রঞ্জিত কুমার বর্মন অপহরণ করে প্রথমে ঠাকুরগাঁও শহরে নিয়ে আসেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দিনাজপুরে নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে ঐ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে অজ্ঞান অবস্থায় দিনাজপুর বাসষ্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়। আশপাশের মানুষজন তাকে উদ্ধার করে পুলিশকে জানালে পুলিশ তাকে উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। পরে ঐ ছাত্রীর কাছে পরিবারের লোকজন জানতে পারেন কিছুদিন থেকে রঞ্জিত কুমার বর্মনের সাথে তার মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পুলিশ এ ঘটনায় কোন আসামীকে আটক করতে পারেনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

বীরগঞ্জের পল্লীতে রাতের আধাঁরে কালি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

বোদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

চালের বস্তায় ভেজাল ভোক্তার অভিযানে বোচাগঞ্জে সালেহা ও তুলাই অটো মিলকে ২ লাখ টাকা জরিমানা

হরিপুরে দুটি ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান আতংকে থাকে শিক্ষার্থীরা

আবারও চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, দখলদারি ক্ষমতার অপব্যবহার একই জিনিসের পুনরাবৃত্তি শুরু হয়েছে -পঞ্চগড়ে সারজিস আলম

বীরগঞ্জে দোকানপাট ভাংচুর সংখ্যালঘু পরিবারের ভয়ভীতি কমাতে মাঠে – ইউএনও

পঞ্চগড়ে মনোনয়ন প্রত্যাশি মুক্তার ব্যতিক্রমী গণসংযোগ

বীরগঞ্জে বৃদ্ধ জমির উদ্দিনের পরিবার ভূমিদস্যুর দৌরাত্মে দিশেহারা

রাণীশংকৈলে আল হিকমাহ এনলাইটেন্ড স্কুলের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান