Thursday , 27 October 2022 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ১১ জুয়ারীর কারাদন্ড

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলায় আশংকাজনক হারে জুয়ারুর সংখ্যা বাড়ছে। জুয়ারুদের অত্যাচারে বিভিন্ন এলাকার মানুষজন ও তাদের পরিবারের লোকজন অতিষ্ঠ। এরই ধারবাহিকতায় ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আলাদা আলাদা কারাদন্ডাদেশ প্রদান করা হয়। গত ২৬ অক্টোবর বুধবার ঐ ১১ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান। জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে ৬ জুয়ারুকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান গ্রামের ইবনে সাদের ছেলে মো: ওবায়দুর রহমান (৪৫), একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো: জিম (২৪), ভেলাজান হাজীপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে তসলিম উদ্দীন (৪০), ভেলাজান হাজীপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (৩২), একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও কোয়াটোল গ্রামের আবু তালেবের ছেলে রাজিকুল ইসলাম (৩৫)। অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগরে জুয়ার বোড থেকে ৫ জুয়ারিকে আটক করে তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, আখানগর শুকানীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে মো: সেলিম উদ্দীন (২৩), দোগাছী গ্রামের চুচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিয়র রহমান (৩২), আখানগর মেম্বার পাড়া গ্রামের মৃত পুহাতুর ছেলে মোজাহারুল ইসলাম (৩৫), ননী গোপালের ছেলে নরতম বর্মন (৪৫) ও একই গ্রামের সামসুল হকের ছেলে ফিরোজ জামান (৩৫)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী

বীরগঞ্জে মাদক বিরোধী সংগঠন বয়েজ গ্রুপের যাত্রা শুরু

কিডনি রোগে আক্রান্ত পত্রিকা বিক্রেতা ইদ্রিস আলী বাঁচতে চায়

ঠাকুরগাঁওয়ের ছোট হিয়ার চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র শাকিল হত্যা মামলার নেই কোনো অগ্রগতি, বিচারের দাবিতে মানববন্ধন

জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে যুগ্ম সচিব

ঠাকুরগাঁওয়ে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আটোয়ারীতে পাপোশ ও শতরঞ্জি তৈরীর সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে অপহরনের ৯ দিন পেরিয়ে গেলেও শিশু তাসফিয়া উদ্ধার হয়নি